আসর ও ফজরের পর সালাত আদায় করা মাকরূহ

0
419

হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: একাধিক সাহাবী যাঁদের মধ্যে হযরত উমর (রা:) অন্যতম, আর তিনি ছিলেন আমার নিকট তাঁদের চাইতে প্রিয় (আমি) তাঁরই নিকট থেকে শুনেছি যে, ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতে রাসূলুল্লাহ (সা:) নিষেধ করেছেন।ইমাম তিরমিযী (র:) বলেন, হযরত উমর (রা:) এর সূত্রে ইবনে আব্বাস (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।সাহাবায়ে কেরাম ও পরবর্তী ফকীহগণের অধিকাংশের অভিমত ইহাই। তাঁরা ফজরের পর সূর্য না উঠা পর্যন্ত, আসরের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত (কোন নফল) সালাত আদায় করা মাকরূহ বলে অভিমত দিয়েছেন। তবে আসর ও ফজরের পর কাযা সালাত আদায় করায় কোন দোষ নেই।

Advertisement

(তিরমিযী শরীফ- হাদিস নং-১৮৩)

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here