আসরের প্রথম দুই রাক’আতের কিরাআত

0
261

হযরত আবূ কাতাদা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের প্রথম দুই রাক’আতে সূরা ফাতিহা এবং অন্য দুইটি সূরা পাঠ করতেন। আর কোন কোন সময় আমাদেরকে আয়াত শুনাতেন। তিনি জোহরের প্রথম রাক’আত দীর্ঘ করতেন আর দ্বিতীয় রাক’আত সংক্ষিপ্ত করতেন। তিনি এরূপ করতেন ফজরের নামাযেও। হযরত জাবির ইবনে সামুরাহ (রা.) হতে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরের নামাযে ‘ওয়াস্সামায়ি যাতিল

Advertisement

বুরুজ’ এবং ‘ওয়াস্সামায়ি ওয়াত্ তারিক’ আর এতদুভয়ের মতো সূরা করতেন। পাঠ হযরত জাবির ইবনে সামুরাহ (রা.) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর নামাযে ‘ওয়াল লাইলি ইযা ইয়াগশা’ এবং আসর নামাযে ইহার মতো সূরা এবং ফজরের নামাযে ইহার চাইতেও দীর্ঘ সূরা পাঠ করতেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here