আশুলিয়ায় স্কুল ছাত্র খুন আটক ৪

0
503

আশুলিয়ার পলাশবাড়ি পশ্চিমপাড়ায় শুক্রবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় মনির মন্ডল স্কুলের ছাত্র আল আমিন (১৩)সহ পাঠিদের হাতে খুন হয়।এঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। নিহত আল আমিন শেখ (১২) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানায়,তুচ্ছ ঘটনাকে কে সহপাঠিদের সাথে আল আমিনের ঝড়গা হয় শুক্রবার রাত ৮ ঘটিকার সময়।এসময় ইমরুল নামে এক সহপাঠি সিজার দিয়ে তাকে পাড় দিলে সে সময় তার শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়।তার চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থল থেকে প্রথমে হাবিব ক্লিনিক পরে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়ার পর সেখান রেফার করলে পরে এনাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।এঘটনায় আল আমিনের পিতা আয়ূব আলী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।শনিবার এস আই রাসেল মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।আটকৃতরা হলেন,ইমরুল (১৬)আকাশ (১৫) সোহাগ (১৩)শিফাত(১৩)।অভিযুক্ত শাকিল পলাতক রয়েছে।নিহত আল আমিনের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এব্যাপারে থানার উপ-পরিদর্শক রাসেল মোল্লা বলেন ঘটনার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার করা হবে এবং দোষি যেই হোক আইনের আওতায় নেওয়া হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here