আশুলিয়ায় সাংবাদিককে হুমকী খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

0
129

হুমকীর ঘটনায় খুলনার আড়ংঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement

বৃহপতিবার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হুমকীদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, হুমকী কবলিত সাংবাদিকের সার্বিক নিরাপত্তাদানে প্রশাসনের নেক দৃষ্টি দাবী করেছেন অত্র ক্লাবের সভাপতি,মোঃ গোলাম রসুল বাদশা এছাড়া,আড়ংঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের বর্তমান সময় এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইমদাদুল হক মিলন সহ-সভাপতি মোঃ ইনামুল হক সহ-সাধারণ সম্পাদক শোখ ইউনুস আলী সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুলইসলাম, কোষাধক্ষ মোঃ মোজাম্মেল হক,সহ বিভিন্ন পদস্থ সদস্যগণের মধ্যে ইসমাত জাহান ববি,রেহেনা খাতুন, মোঃ ইমরান, মোঃ জানিয়ার ব্যাপারি, ফারুক হোসেন, শিমুল মোল্যা, জাহিদ মামুন, মোঃ জোবায়ের হোসেন রনজু, স্বাগতম বিশ্বাস, প্রমূখ। উল্লেখ্য, ঢাকাস্থ সাভার উপজেলার আশুলিয়ায় অবস্থিত দি ল্যাব এইড হাসপাতালে ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, টাকার বিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষের সমঝোতা’ -শীর্ষক শিরোনামে গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) আমাদের বাংলাদেশ ডটকম ও দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এরই জের ধরে হাসপাতাল কর্তৃপক্ষ অকথ্য ভাষায় গালাগালি ও ভয়-ভীতি প্রদান করে হুমকী দেন। বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে সংশ্লিষ্ট সংবাদদাতা সোহরাব হোসেন নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। যার নং-১৪৭৫ বলে জানা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here