আশুলিয়ায় মোবাইলের শো-রুমে দুর্ধর্ষ ডাকাতি!

0
564

ইমদাদুল হক,আশুলিয়া থেকে : ঢাকার সাভারস্থ আশুলিয়ায় আবারও ডাকাতি! তবে এবার স্বর্ণের দোকানে নয়, একটি মোবাইলের শো-রুম থেকে ডাকাতরা লুটে নিয়েছে নগদ অর্থ সহ ১৪ লাখ টাকার মোবাইল সেট। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নের কুমকুমারি বাজার এলাকায়। এই সেদিন গত ৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখ মধ্যরাতে নৌ-পথে এসে একদল ডাকাত আশুলিয়ার নয়ারহাট বাজারে ১৭টি স্বর্ণের দোকানে ডাকাতি করে স্বর্ণব্যবসায়ীদের প্রায় দুই শত ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুটে নেয়। এর রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার দিবাগত ভোর রাতে কুমকুমারী বাজারের তুশি টেলিকম মোবাইল শো-রুমের ডাকাতির ঘটনায় বাজারের দোকানিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

Advertisement

গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) সরেজমিন গেলে ডাকাতি হওয়া ওই মোবাইল শো-রুম এর লোকজন জানান, আজ (শনিবার) ভোর রাতে মোবাইল শো-রুম এর তালা কেটে ডাকাতরা ভিতরে প্রবেশ করে। এসময় তারা মোবাইল বিক্রীর নগদ এক লক্ষ পনের হাজার (১,১৫,০০০) টাকা সহ প্রায় ১৪ লাখ টাকার মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পরে সকালে স্থানীয়রা ওই মোবাইল শো-রুম এর তালা কাটা দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত ডাকাতির সাথে জড়িতদের আটক কিংবা ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক বাচ্চু জানান, ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here