আশুলিয়ায় পরিবহন শ্রমিকের লাশ উদ্বার, বাসের ভেতর

0
848

কামরুল হাসানঃ আশুলিয়ায় বাইপাইল বাসস্ট্যান্ডে থেমে থাকা( দোয়েল-সিয়াম) পরিবহনের বাসের ভেতর থেকে পরিবহন শ্রমিকের লাস উদ্ধার করে পুলিশ।নিহতের নাম হোসেন মিয়া,বয়স (২০)বছর। পরিবহনটির মালিক মোসলেম উদ্দিন জানান, তার মালিকানাধীন পরিবহনটি আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে আব্দুল্লাহপুরে যাত্রী পরিবহন করত। সাধারণত রাতে পাহারা দেওয়ার জন্য গাড়িতে একজন স্টাফ রাখতে হয়। তাই প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতেও হোসেন মিয়া একাই বাসে ছিল।

Advertisement

তবে সকালে এসে তাকে বাসের মধ্যে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় পরিবহন সংশ্লিষ্টরা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাবেদ মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালকোহল কিংবা কেমিকেল জাতীয় পদার্থ সেবনে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যাকা- কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here