আশুলিয়ায় অজ্ঞাতনামা এক তরুণীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

9
11369

নোমান মাহমুদঃ সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি মাঠ থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ দুপুরে স্থানীয়রা ঘোষবাগের একটি মাঠে অর্ধনগ্ন ও ক্ষত-বিক্ষত অবস্থায় তরুনীর লাশটি পরে থাকতে দেখে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।

Advertisement

 

প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে দূর্বত্তরা তরুনীকে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করে মাঠে ফেলে যায়। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানায়, নিহত তরুণীর মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে, তাছাড়া লাশটিও প্রায় বিবস্ত্র অবস্থায় ছিলো। এদিকে এই ঘটনায় খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পিবিআইয়ের পরিদর্শক মনির হোসেন জানান, হত্যাকান্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকান্ডের কারন ও তরুণীর পরিচয় জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here