আশুলিয়ার দুই কিশোরীর ভাসমান লাশ উদ্ধার

0
6979
কামরুল হাসানঃ ঢাকার-আশুলিয়ায় তুরাগ নদী থেকে দুই কিশোরীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, বিকেলের দিকে আশুলিয়া বাজারের কাছে বাইপাইল সড়কের সেতুর পাশে দাঁড়িয়ে দুই কিশোরীকে মুঠোফোনে কথা বলতে দেখেন।কথা বলার একপর্যায়ে তাদের কাঁদতেও দেখা যায়। এর কিছু সময় পড়ে তাদের নদীতে নেমে সাঁতার কাটতে দেখা যায়।
তার পরে কি হয়েছে আমরা বলতে পারি না।সন্ধ্যা ছয়টার দিকে জেলেরা ওই দুই কিশোরীর লাশ নদীতে ভাসতে দেখে এলাকার লোকজনদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।                                                    শেখ রিজাউল হক জানান,প্রেমে ব্যর্থ হয়ে আত্মাহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্চ্ছে।তবে ময়নাতদন্ত ও স্বজনদের পরিচয় পাওয়ার পর প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here