আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভা

0
493

ঢাকার সাভারস্থ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে পাথালিয়ার নয়ারহাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীকর্মীদের উপস্থিতিতে এই সভা সম্পন্ন হয়।পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়জল হক এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।

Advertisement

সভাপতির বক্তব্যে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়জল হক জানান, সম্মেলনের দ্বারা ওয়ার্ড কমিটি হবে, আমি সকলের সাথে আলোচনা করে সম্মেলনের তারিখ জানাবো। সকলের উপস্থিতিতে তৃণমূলের পছন্দ-অপছন্দের মাধ্যমে কমিটি গঠিত হবে। এটা তো একটা সাংগঠনিক ব্যাপার। সকলের স্থিরকৃত দিনে আমরা তৃণমূলের সকল নেতাকর্মীরা সম্মেলনের মাধ্যমে ভালো ও যোগ্য লোককে ওয়ার্ড কমিটিতে আনবো। এটাই তো নিয়ম, একা একা তো কোনো কমিটি করা যাবে না। কিন্তু এর ব্যত্যয় ঘটিয়েই আমাদের ইউনিয়নের ১নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে।

এব্যাপারে তিনি আরও বলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের আগে তারা আমার কাছে এসেছিলো। আমি সাত দিনের সময় চেয়েছিলাম; কিন্তু তারা আমাকে সে সময় দেয় নাই। নিজেরাই কমিটি করেছে যা সাংগঠনিক ভাবে সঠিক হয় নাই। পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি এই নবগঠিত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন এর সর্বোচ্চ চেষ্টা করবো। পাশাপাশি বাকি ওয়ার্ডগুলোর কমিটি গঠনের সময় সাংবিধানিক ভাবে যাতে তৃণমূলের সকল নেতাকর্মীদের অংশগ্রহনে ওই কমিটিগুলো গঠিত হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবো।

এসময় আরও বক্তব্য রাখেন- আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোখলেসুর রহমান,  জাবি আওয়ামী লীগ নেতা মোঃ হালিম শরীফ, ফিরোজ কবীর, আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক হোসেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here