আশুলিয়ায় অপহরণের পর হত্যা, আটক-১

0
755

অপরাধ বিচিত্রা:ঢাকার সাভারস্থ আশুলিয়ায় অপহরণের ১০ দিন পর একটি জঙ্গল থেকে সোহেল মিয়া (১৯) নামের এক যুবকের  অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে আশুলিয়ার গৌরিপুর  এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় সজীব মিয়া (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। নিহত সোহেল মিয়া আশুলিয়ার পলমল পোশাক কারখানায় চাকুরী করে  ছিলো বলে জানা যায়।তার  পরিচয় জানা যায়নি। আটক সজিব বগুড়া জেলার শাহজাদপুর থানার দুরুলিয়া পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত ১০ দিন আগে সোহেল মিয়া নিখোঁজ হলে তার ভাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে তদন্তে নেমে আশুলিয়া থানা পুলিশ তদন্তের এক পর্যায়ে আশুলিয়ার টঙ্গাবাড়ির একটি জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। আটক সজিব মিয়া ও আরেকজন  মিলে সোহেল মিয়াকে হত্যা করেছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।

Advertisement

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) জসিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here