আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

0
669

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর পর্ষদীয় নির্বাহী কমিটির ৬১২তম সভা ২০ জুন ২০১৮ ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন বিনিয়োগ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Advertisement

 

এ সময় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ সেলিম রহমান, সদস্য আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খাঁন, আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, এস. এম. জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা এবং কোম্পানি সচিব ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহ্মুদুর রহমানসহ সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here