আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ‘হজ্জ বুথ ২০১৭’ উদ্বোধন

0
1446

২৫ জুলাই, ২০১৭ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এর উদ্যোগে ‘হজ্জ বুথ ২০১৭’ উত্তরাস্থ আশকোনা হাজী ক্যাম্পে উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজ্জ বুথ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুল কাদের এবং ভাইস প্রেসিডেন্ট সি. জি. এম. আসাদুজ্জামান। অনুষ্ঠানশেষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান হজ্জযাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজ্জ গমনেচ্ছুদের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল। সুদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব পরিপালনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সর্বদাই তৎপর বলেও তিনি উল্লেখ করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান হজ্জযাত্রীদের জন্য ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কীমগুলোর বর্ণণা করেন। উল্লেখ্য, বিগত বছরের ন্যায় এবারও উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ্জ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ্জ বিষয়ক তথ্যসেবা প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা সার্বক্ষণিকভাবে প্রদান করবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here