আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ১৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ দল

0
1110

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ১৩তম আন্তর্জাতিক জুনিয়র অলিম্পিয়াডে যোগ দিচ্ছে বাংলাদেশের ছয়জন খুদে বিজ্ঞানী। বিজ্ঞানের এই মহাযজ্ঞে যোগ দিতে সারা দেশ থেকে বাছাই করা এই ছয় শিক্ষার্থী হলেন ফারদিম মুনির (স্যার জন উইলসন স্কুল অ্যান্ড কলেজ), তাহমিদ মোসাদ্দেক (নটরডেম কলেজ), এ কে এম সাদমান মাহবুব আবির (পাবনা জিলা স্কুল), নিহাল জুবায়ের পরশ মিয়াজী (কুমিল্লা জিলা স্কুল), আহমেদ নাফিস ফারহান (নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়) এবং মিরাজ আহমেদ সাদি (বিএএফ শাহীন কলেজ)। এই ছয় প্রতিযোগী নিয়ে দলনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী ১ ডিসেম্বর রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। এ উপলক্ষে ২৯ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষুদে বিজ্ঞানীদের পরিচয় করিয়ে দেন দেশবরেণ্য প্রকৌশলী,  বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ  এবং বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান।
উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ আন্তর্জাতিক  জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণের মাধ্যমে সদস্যপদ লাভ করে। ২০১৫ সালে বাংলাদেশের শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক অর্জনের কৃতিত্ব দেখায়। এ ধারাবাহিকতায় এ বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ জন কৃতি শিক্ষার্থী অংশগ্রহণ করবে। দেশব্যাপী বিভিন্ন জেলায় জুনিয়র সায়েন্স অলিম্পিয়ড আয়োজনের মাধ্যমে তাদের বেছে নেয়া হয়।  শিক্ষাক্ষেত্রে সহায়তা এবং শিশুদের বিজ্ঞানে উৎসাহী করার লক্ষ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here