আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এ ‘ইনভেস্টমেন্ট প্রোপোজাল অ্যাপ্রেইজাল’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

0
1501

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ইনভেস্টমেন্ট প্রোপোজাল অ্যাপ্রেইজাল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ২৯ এপ্রিল, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে এ সময় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারী উপস্থিত ছিলেন। ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন বিনিয়োগকারীদের দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান করা একজন ব্যাংকারের প্রধান দায়িত্ব। এটি শুধু ব্যাংকের নয়, বরং সমগ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দক্ষ ও সচেতন হওয়ার নির্দেশনা দেন। তিনি কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের উপদেশ প্রদান করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here