হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত আল্লাহর রাসূল (সা:) ধুসর বর্ণের দুই শিং বিশিষ্ট দুটি মেষ কুরবানী করতেন। তিনি যবাই করার প্রাক্কালে বিসমিল্লাহ ও তাক্বীর বলতেন। আমি তাঁকে স্বহস্তে তা কুরবানী করতে দেখেছি নিজের পা (মুবারক) (তার মেষের) পাজরের উপরে রেখে।
(সুনানে ইবনে মাযাহ্ শরীফ- হাদীস নং-৩১২০।)
আমরা আল্লাহর জন্য কুরবানী করব। আল্লাহর পবিত্র নামে কুরবানী করব।

