আল্লাহর নজর না থাকলে এ শহরে বসবাস করা যেতো না : মেয়র আতিকুল

0
582

ঢাকা শহরের প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। আল্লাহর নজর না থাকলে এ শহরে বসবাস করা যেতো না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Advertisement

 

আজ সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) অডিটোরিয়ামে এনএসইউ ল’ ফেস্ট সিজন-২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র আতিকুল বলেন, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর এলাকার প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ৫৯ হাজার মানুষ। আর গুলশান, বনানীর মতো অন্যান্য অভিজাত এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে ২৪ হাজার মানুষ। মেয়র বলেন, সেখানে সুইডেনে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র ১০ জন মানুষ। ‘আলহামদুলিল্লাহ’। এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। ‍না থাকলে বসবাস করা সম্ভব হতো না। তিনি আরো বলেন, যিনি বিএমডব্লিউ গাড়িতে চড়েন তারও একটি ভোট আবার একজন দিনমজুর বা বস্তিবাসী তারও একটি ভোট। তাই ঢাকার প্রতিটি নাগরিক আমার কাছে সমান। মেয়র বলেন, আমি মেয়র হওয়ার পরে অনেকে বলেছেন, কুড়িল বস্তি তুলে দেন, আবার বলেছেন ঢাকা শহরের সব কুকুর ইনজেকশন দিয়ে মেরে ফেলুন। এগুলো কোনো সমাধান নয়। বরং আসুন সবাই মিলে চিন্তা করি বস্তিবাসীদের কীভাবে ভালোভাবে থাকার ব্যবস্থা করা যায়। বস্তিতে যেনো আমরা মাঠের ব্যবস্থা করতে পারি, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। ফুটওভার ব্রিজ থাকার পরও কেন মানুষ ব্যবহার করে না। জেব্রা ক্রসিং দিয়ে কেন হাটে না। বাস চালকরা কেন প্রতিযোগিতা করে বাস চালান। এখন সময় এসেছে সচেতন করার। জনসচেতনতা আমি একা করতে পারব কি? আজকের তরুণ প্রজন্মের এ শিক্ষার্থীরাই জনগণকে সচেতন করতে পারে। এ ছাড়াও নাগরিকদের আইনগত বিষয়গুলোতে সচেতন করতে এ প্রজন্মের শিক্ষার্থীদের সহায়তা চাইলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনএসইউ’র উপাচার্য (ভিসি) আতিক ইসলাম, প্রো-ভিসি গিয়াস গিয়াস ইউ আহসান প্রমুখ।

 

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here