আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রায়পুরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

0
1425

আতোয়ারা রহমান মনির, লক্ষ্মীপুর
বাংলাদেশ আ’লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে রায়পুরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের ব্যক্তিগত অফিসে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এতে কেন্দ্রীয় আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে জেলা আ’লীগের সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন খোকন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আ’লীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাকী বিল্লাহ্, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার,জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক বায়জিদ ভূঁইয়া, জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক রাকিব হোসেন লেটাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাহাবুব ইমতিয়াজ ও রায়পুর জেলা উপজেলা যুবলীগের আহবায়ক মঞ্জুর হোসেন সুমন প্রমুখ।
অনুষ্ঠানের রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত হন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here