আলিঙ্গনবদ্ধ দম্পতি ৩ হাজার বছরের পুরোনো কবরে ইউক্রেনে !

0
1413

পশ্চিম ইউক্রেনের একটি গ্রামে প্রতœতত্ত্ববিদরা ৩ হাজার বছরের পুরোনো এক কবরে আলিঙ্গনবদ্ধ দম্পতির কঙ্কাল খুঁজে পেয়েছেন যারা ছিলেন শৃঙ্খলাবদ্ধ। ধারণা করা হচ্ছে সেই সময়ে স্বামীর মৃত্যুর পর স্ত্রীরা সহমরণ গ্রহণ করতেন এবং জীবন্ত অবস্থায় স্বামীর পাশে আলিঙ্গনবদ্ধ অবস্থায় তাদের কবর দেওয়া হত।

Advertisement

 

পরকালে যাতে স্ত্রীরা তাদের স্বামীর সঙ্গে পুনরায় মিলিত হতে পারেন এমন প্রবল আকাঙ্কায় এমন রীতি তখনকার সমাজে চালু ছিল। দি সানভালবাসার আলিঙ্গনে দম্পতির কঙ্কাল দুটি একে অপরকে এখনো জড়িয়ে ধরে আছে। এটি ব্রোঞ্জ যুগের গভীর প্রেমের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে উল্লেখ করছেন প্রতœতত্ত্ববিদরা। পেত্রিকিভ গ্রামের তখনকার দিনে তখনকার দিনে এটাই ছিল রীতি। তবে অনেকের ধারণা জীবন্ত নয়, স্বামীর মৃত্যুর পর স্ত্রীরা বিষ মিশ্রিত মদপানের পর মারা যেতেন এবং তাদেরকে এক সঙ্গে কবর দেওয়া হত। অধ্যাপক মিকোলা বন্দ্রিভস্কি বলেন, এটি অসাধারণ, আলিঙ্গবদ্ধ এক দম্পতি মরণের পরও তারা একে অপরকে জড়িয়ে ধরে আছেন। দুজনের মুখ একে অপরের সাথে লাগানো। স্ত্রী শুয়ে আছেন স্বামীর বাম পাশে অনেকটা পেছনের দিকে এবং ডান হাত দিয়ে জড়িয়ে ধরে আছেন তার ভালবাসার মানুষটিকে কবরেও। তার ডান হাত স্বামীর ডান কাঁধ জড়িয়ে আছে পরম ভাললাগার স্পর্শে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here