আরব আমিরাতে শারজায় বাংলাদেশী নারীর আত্মহত্যা

0
860

সংযুক্ত আরব আমিরাতে আত্মহত্যা করেছেন ৪০ বছর বয়সী এক বাংলাদেশী নারী। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায় নি। এ খবর দিয়েছে অনলাইন খালিজ টাইমস। ওই নারী শারজার খোরফুকানে আল বারদি এলাকায় একটি বাসায় বসবাস করতেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশী সম্প্রদায়ের আরো অনেকে।

Advertisement

 

কিন্তু রোববার সবাই কাজে বেরিয়ে যাওয়ার পর তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এরপর পুলিশে ফোন যায়। তাদেরকে বলা হয়, একটি বাড়িতে এক নারীর মৃতদেহ ঝুলতে দেখা যাচ্ছে। এ খবর পেয়ে সিআইডি, পেট্রোল, উদ্ধারকারী ইউনিট ও অপরাধ বিভাগের লোকজন হাজির হয় ওই বাড়িতে। তারা ঘরের ভিতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তারা সেখান থেকে তথ্যপ্রমাণ ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ওই নারী যে আত্মহত্যা করেছেন তা নিশ্চিত। তবে কি কারণে তিনি এমনটি করেছেন তা জানা যায় নি। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে আরও তদন্তের জন্য পাঠিয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। ঘটনার আগে ওই নারীর সঙ্গে ছিলেন এমন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আত্মহত্যার কারণ অনুসন্ধান করে বের করার জন্য পুলিশ তদন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here