হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: ইমাম যখন আমীন বলবে তোমরাও তখন আমীন বলবে। কারণ ফেরেশতাগণের আমীন বলার সাথে যার আমীন বলা সমন্বিত হবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আবূ হোরায়রা (রা:) কর্তৃক বর্ণিত হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ।
(তিরমিযী শরীফ- হাদিস নং-২৫০)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের বাণী পৌছে দিবো। নিজে হাদিস অনুসারে আমল করবো।

