লেখক- হাসনা হেনা:
বিনিদ্র রজনীর এক ফালি চাঁদের দিকে তাকাই,
দেখি পাহাড়ের নীরব শিখরের চুড়ায় গন্তব্য স্হল:
জ্বলন্ত আগুনের ঝলসানো শিখায় জন্ম নেয়া,
স্তব্ধ গুহার অন্ধকারের আবরনে ঢাকা
কর্তব্যের সেই রক্ত গোধূলি :
শ্রমের অমৃত সুরে বাজাই জীবনের ধ্বনি।
আমি ভালোবাসা কিনি।
বিষণ্ণ দুপুরের এক প্রহর রোদ
ব্রজানলে বুকের ভিতর জ্বলে।
বুভুক্ষু মনের ক্ষত চিহ্ন থেকে উঠে আসে,
ঝরা নক্ষত্রের ছোঁয়ায় থাকে জীবনের সেই অমিয় ধারা।
প্রেম রাজ্যের অনন্ত সাধনায় ডুবাই নিজেকে,
পাব ভালোবাসা অসীম।
থেতলে যাওয়ার আত্বার অমসৃণ অমসৃণ গভীরতা থেকে উঠে আসুক,
মুছে যাক তার মর্মান্তিক কান্নার বেদনার বানী।
আমি ভালোবাসা কিনি।
আত্বার নিবিড় সত্বার কাছে ধরা
অতীতের রক্ত ক্ষরনের সেই করুন ইতিহাস,
কাঁচের দেয়ালের মত ভেংগে যাওয়া সেই ভগ্ন স্বপ্নের মধ্যে আমি বেঁধেছি বাঁধন শক্ত করে,
গলদঘর্ম ঘামে ভিজিয়ে রেখেছি
পৃথিবীর সব উসর,উঁচু, নীচু সমতল ভূমি।
আমি ভালোবাসা কিনি।
