আমি এবার হজে যাচ্ছি না : স্বাস্থ্যসচিব

0
568

ডেঙ্গু পরিস্থিতির কারণে হজ বাতিল করেছেন স্বাস্থ্যসচিব মো. আসাদুল ইসলাম। আজ রোববার তার সস্ত্রীক হজে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশে উদ্ভূত ডেঙ্গু পরিস্থিতির কারণে তিনি তার হজ পালন বাতিল করেছেন।

Advertisement

স্বাস্থ্যসচিব বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে হজে যাওয়া আমি সমীচিন মনে করছি না। সেজন্য হজ বাতিল করেছি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিক তদারকি প্রয়োজন। এজন্য আমি এবার হজে যাচ্ছি না।

উল্লেখ্য যে, ডেঙ্গু পরিস্থিতির কারণে ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here