আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সল্লল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ

0
324

উনার আগের এবং পরের কোনো গুনাহ ছিল না, তবুও তিনি দৈনিক সত্তরবারের অধিক [কোনো কোনো হাদীস মোতাবেক, একশ বারেরও অধিক] তওবা ইস্তিগফার করতেন  কেন করতেন জানেন.? তিনি আল্লাহ তা’য়ালাকে ভালবাসতেন, তিনি উম্মত তথা আমাদেরকে ভালবাসতেন, তাই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি দৈনিক সত্তর থেকে একশ বারেরও অধিক ইস্তিগফার করতেন। ?যেই নবীজি [সাঃ] এর কোনো প্রকার গুনাহ ছিল না, তবুও তিনি দৈনিক একশ বারেরও অধিক তওবা ইস্তিগফার করতেন, তাহলে তারই উম্মত হয়ে আমাদের দৈনিক কতবার তওবা ইস্তিগফার করা দরকার একটু ভেবে দেখুন তো.! ?প্রতিনিয়ত গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা। কবীরা, সগীরা, জাহেরী, বেতেনী, শিরকী, বেদাতী, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহই না করছি আমরা প্রতিদিন, প্রতিটি মূহুর্তে। ?শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, কিন্তু আজ গুনাহের দিক দিয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছি, আমলও করি আবার গুনাহও করি.. আবার অনেকে আমলও করতে পারি না, কিন্তু গুনাহটা ঠিকই বহাল রাখি। ?মালিকের সামনে তো একদিন দাড়াতেই হবে, প্রতিটি দিনের, প্রতিটি মূহুর্তের গুনাহের জন্য জবাবদীহী করতে হবে, সেইদিন আমরা পারবো তো আল্লাহর কাছে জবাবদীহী করতে..?? পারবো তো প্রতিটি গুনাহের উপযুক্ত কারন পেশ করতে..?? ?পারবো নাহ‌.! কেউই পারবো নাহ.!! কারোরই সেদিন ক্ষমতা থাকবে না মালিকের সামনে দাঁড়িয়ে কৃতকর্মের হিসাব দেওয়ার মতো..!! তাই আসুন আমরা আজকে এখন থেকেই গুনাহের কাজগুলো ছেড়ে দেই, মহান আল্লাহ তা’য়ালার নিকট ক্ষমা প্রার্থণা করি, প্রতিদিন একশ বারের অধিক তওবা ইস্তিগফার করি। ?মোনাজাতে আল্লাহকে বলি! হে আরশের মালিক, জমিনের মালিক, সারা বিশ্ব জাহানের মালিক ইয়া আল্লাহ্! যাই ভুল করেছি, না জেনে ভুল করেছি অথবা জেনে বুঝেই করেছি, আপনি তো মহান ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর সেই ভুলগুলো কখনও কোনো দিন করবো না.! এভাবে চোখের পানি ফেলে মোনাজাতে আল্লাহর কাছে বলেই দেখুন না, তিনি আপনাকে ক্ষমা না করে পারবেন না ইন শা আল্লাহ। ⭕তাই বিশ্বাস রাখুন, বেশি বেশি করে তওবা ইস্তিগফার করুন, দৈনিক কমপক্ষে ১০০ বার করে পাঠ করুনঃ- “আস্তাগফিরুল্ল-হ”, “আস্তাগফিরুল্ল-হাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ক্বুউওয়াতা ইল্লা বিল্লাহ”

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here