আমরা ভক্ষিা নবেো না ভক্ষিা দবেো -সিরাজগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী

0
838

খন্দকার মোহাম্মাদ আলী.সিরাজগঞ্জ প্রতিনিধি:
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বিএনপির ভোট চাওয়ার নৈতিক অধিকার নাই।আমরা ভক্ষিা নবেো না ভক্ষিা দবেো। প্রধানমন্ত্রী সারা দেশকে ভিক্ষুক মুক্ত করেছেন। সাহায্যপ্রাপ্তি কমিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ তার নিজের

Advertisement

 

পায়ে দাঁড়িয়েছে।
এই দল ও নেত্রীতে যদি আমরা ভোট না দেই তাহলে আমরা দেশের পক্ষে না বিপক্ষে কাজ করছি। খালেদা জিয়া যতই মায়া করে কথা বলুক কাজ হবে না। আওয়ামীলীগ সরকারের সময়ে দেশ ও জনগনের কল্যানে যে বৈল্পবিক উন্নয়ন সাধিত হয়েছে তা পৃথিবীতে রোল মডেল।
তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আর ভোট ভিক্ষে চাইতে হবেনা। তাদের কল্যানের কথা ভেনে জনগন বুঝে শুনেই বঙ্গবন্ধু দল আওয়ামীলীগকে বিপুল ভোটে বিজয়ী করবে। তবে বিএনপির দিকে কেউ ছুটবেনা।
তাদের দুর্নীতি গ্রস্ত কর্মকান্ড আর জামায়াতকে সাথে নিয়ে জালাও-পোড়ায়ের যে রাজনীতি করেছে তাতে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাওয়ায় নৈতিকতা হারিয়েছে। জনগন তাদের আর কখনো ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশের বর্তমান মাথা পিছু আয় ১৬ শ ১০ ডলার। এমন অর্জন সেখ হাসিনা ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। ২০২১ সালের উন্নয়নের যে লক্ষমাত্রা ছিল তা আমরা ১৯ সালের মধ্যেই অর্জন করতে সক্ষম হবো। কেউ বাংলার উন্নয়নের ধারা ব্যাহত করতে পারবেনা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না সহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তিপ্রস্থর ও শুভ উদ্বোধন করেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here