আবেগঘন স্ট্যাটাস ছেলে কে নিয়ে মাহিয়া মাহির

0
372

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলেও জয়ের দেখা পাননি তিনি।

Advertisement

ফের নিজের ভুবনে ফিরেছেন মাহি। বর্তমানে পরিবার এবং কাজ নিজেই ব্যস্ত সময় পার করছেন তিনি। এ ছাড়া বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মাহি সামাজিকমাধ্যমে নিজের ছেলে মো. মোসাইব আরোশ শামসুদ্দিন ফারিশ সরকারকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টে ছেলের অ্যাভোকাডো খাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে আদুরে বার্তা দেন ছেলের জন্য। লেখেন- ‘বাবাজান, আজ তুমি প্রথম নিজ হাতে খাচ্ছ, চিপস খেলে এখন আবার অ্যাভোকাডো খাচ্ছ। কি যে শান্তি লাগছে এসব দেখতে, তোমাকে ঠিক বোঝাতে পারব না।’

এ নায়িকা লেখেন, ‘এর পর তুমি প্রথম দাঁড়াবে, মায়ের আঙুল ধরে ওই ছোট ছোট পা দুইটা দিয়ে হাঁটবে, আমি ভাবতেই পারছি না কি যে আনন্দ হবে আমার। বাবাজান জানো, আমি ওই উপরওয়ালার কাছে এই জীবনে আর কিছুই চাই না শুধু তোমাকে বড় হতে দেখতে চাই। তোমার কাছে থাকতে চাই, তোমাকে বুকে জড়িয়ে ধরে প্রতিদিন ঘুমাতে চাই, শেষ নিশ্বাস পর্যন্ত ভালোবাসতে চাই। আল্লাহ তোমাকে আমার মাথার চুল পরিমাণ নেক হায়াত দিক।’

কিছুদিন পরপর মাহিয়া মাহি ছেলেকে নিয়ে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি কিংবা ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেন। গত মাসে ছেলে ফারিশের জন্য এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের কাছে দোয়া চান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এ দম্পতির ঘরে ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্রসন্তান জন্ম গ্রহণ করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here