আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

0
721

রাজধানীর ফার্মগেটের সম্রাট নামে একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

 

নিহতরা হলেন- তেজগাঁও কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম সজল ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মালিয়া ইসলাম। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুজন প্রেমিক যুগল। তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মুজাফফর বলেন, ‘প্রাথমিকভাবে এই দুজনের নিহত হওয়ার কারণ জানা যায়নি। তবে আমরা তদন্ত করছি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here