আবারো দল কিনছেন শাহরুখ

0
1103

আবারো দল কিনছেন শাহরুখ

 

Advertisement

ক্রীড়া ডেস্ক : আইপিএলে তার দল রয়েছে (কলকাতা নাইট রাইডার্স)। দল রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (ত্রিনিদাদ এন্ড টোবাগো)। সংযুক্ত আরব আমিরাতে আগামী বছর শুরু হবে অবসর নেওয়া  কেটারদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট ‘মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ’। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ইতিমধ্যে এই লিগে একটি দল কিনেছেন। তার দেখাদেখি কিং খান খ্যাত শাহরুখ খানও মার্স্টাস চ্যাম্পিয়নস লিগে দল কিনতে যাচ্ছেন। তার সঙ্গে দলে শরিক হবেন সোহেল খান। ইতিমধ্যে তারা দল কেনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। মাস্টার্স চ্যাম্পিয়নস লিগের প্রথম আসরটি ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। অবসর নেওয়া ছয়জন আইকন ক্রিকেটার ছয়টি দলকে নেতৃত্ব দিবেন। ৬টি দলে মোট ৯০জন খেলোয়াড় অংশ নিবেন। প্রত্যেক দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন। ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগরা এই টুর্নামেন্টে খেলবেন। তবে অকশনে অংশ নেবেন ২৬০ জন খেলোয়াড়। মাস্টার্স চ্যম্পিয়নস লিগের প্রধান নির্বাহী স্যাম খান এ বিষয়ে বলেন, ‘২০১৬ সালের জানুয়ারি মাসে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মোট ১৮টি ম্যাচ হবে। ম্যাচগুলো দুবাই, আবুধাবি ও শারজায় অনুষ্ঠিত হবে।’ এই টুর্নামেন্টের জন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে দশ বছরের জন্য চুক্তি হয়েছে। এই টুর্নামেন্টের আয়োজক ও মালিকানা থাকছে জিএম স্পোর্টসের কাছে। তবে এখানে আইসিসির সব নিয়মকানুন অনুসরণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here