আপেলের স্থলে কদমফুল, নির্বাচন স্থগিত

0
165

ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদমফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ
উপজেলা ১০ গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে এ ঘটনা ঘটেছে।
এ ওয়ার্ডেইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে শনিবার (৯ মার্চ) উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আপেল
মার্কার স্থলে কদমফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নং ওয়ার্ডেউপনির্বাচনের জন্য সকল আয়োজন
সম্পন্ন হয়েছিল। ভোটগ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমফুল প্রতীক দেখা যাওয়ায়
কর্মকর্তাদের নজরে আসে।
দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি হয়েছিল। ব্যালট পেপারে
ভুল থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here