আপনার তাকদীরে যা লেখা আছে, তা আপনারই হবে—আজ নয়তো কাল

0
522

কেউ কোনোদিনও সেটা কেড়ে নিতে পারবে না। সম্ভবই না.! তাহলে আমাদের এত দুশ্চিন্তা কীসের? কেন অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় চিন্তায় আমাদের চোখের ঘুম হারাম? কেন কোনো এক অজানা আশঙ্কায় আমাদের নাওয়া খাওয়া বন্ধ? আপনি কোনোদিনও ভবিষ্যত জানতে পারবেন না, কোনোভাবেই ভবিষ্যত পরিবর্তন করতে পারবেন না। একমাত্র যা পারবেন—আল্লাহর ওপর ভরসা করতে, দুহাত তুলে দুআ করতে। দুআ করাটাও যে নিয়ামাহ..! আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, “তোমরা দোয়া করো আমার কাছে আমি তোমাদের দোয়া কবুল করবো”। (সুরা মুমিন: আয়াত – ৬০) আল্লাহ পাক তো সব চাইতে উদার,মহাদয়ালু মায়ারসাগর,,, আর-রাহমানু (الرحمن) – আর-রাহীমু (الرحيم) – বড় মেহেরবান, অতি দয়ালু…!!! আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন,,, “নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু শোনেন । ” (সূরা আন নিসা : আয়াত -৫৮) ইয়্যা হাইয়্যু ইয়্যা কাইয়্যুম ইয়্যা যালযালালি ওয়াল ইকরাম আলাহই সর্বশ্রেষ্ঠ মহান শ্রোতা,তিনি আপনার হৃদয়ের সকল কিছু শোনেন,, আল্লাহই ভালো জানেন,আল্লাহ রাব্বুল আমাদের সকলের সাথেই আছেন। আল্লাহই সর্বজ্ঞ!! তিনি দোয়া কবুল করে নিবেন ….ইনশাআল্লাহ!! আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, “ আপনার রবের কাছে কোন কিছুই অসম্ভব না। তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন, তিনি তাকে বলেন, হও; ফলে তা হয়ে যায়।” (সূরা ইয়াসীন:আয়াত -৮২) মহান রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম উম্মাহকে সকল অবস্থায় আপনার উপর আস্থা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here