আপনারা নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন : মাশরাফি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36256

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36256, 'post_views_count', '0')

0

নিজ এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় ক্রকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Advertisement

 

তারই অংশ হিসেবে এবার সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেট তারকা।দুর্নীতির বিষয়ে কথা বলার সময় মাশরাফি বলেন, আমি একজন সরকারি কর্মকর্তার ফাইল রেডি করে আনছি। আমি নিজেই দুদকে মামলা করব তার নামে।বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধিজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মাশরাফি বিন মুর্তজা। বিভিন্ন দপ্তরের কাজে স্বচ্ছতার কথা উল্লেখ্য করে মাশরাফি বলেন, যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় তারাও দোষে দোষী। আপনারা নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। স্বচ্ছতার সাথে কাজ করতে গিয়ে যদি কেউ হুমকি দেয় তাহলে আমাকে জানাবেন। কারও বিরুদ্ধে কোনো অনিয়ম পেলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে নড়াইলের একজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির তথ্য আমার হাতে এসেছে। আমি নিজেই ওই কর্মকর্তার নামে দুদকে মামলা করবো’।মাশরাফি বলেন, আমি একা বলে কি হবে, আপনাদেরকেও এসব কাজে সহযোগিতা করতে হবে, তথ্য প্রমাণ সংগ্রহ করে সহযোগিতা করতে হবে, তা ছাড়া একার পক্ষে সব সম্ভব না। নড়াইলের উন্নয়ন অগ্রগতি বলতে গিয়ে তিনি বলেন, ইতিমধ্যে আমি একটি টিম দিয়ে নড়াইল উন্নয়ন মাস্টার প্লান এর কাজ শুরু করা হয়েছে। আমরা একটি পরিকল্পিত মডেল নড়াইল জেলা গড়তে চাই। নড়াইল পৌরসভার উন্নয়নের জন্য পাঁচ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ করিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনরোধে কাজ চলছে বাকি কাজ আগামি একসপ্তাহের মধ্যে শুরু হবে আশা করি।পরিকল্পিতভাবে নড়াইল শহরের উন্নয়ন, নদীর নাব্যতা রক্ষায় চিত্রা ও নবগঙ্গা নদী পুনঃখনন, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, শিক্ষাখাতের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন ও সমস্যার সমাধান করতে হবে। মাশরাফি আরও বলেন, আমার কাছে অনেকেই আসেন ব্যক্তিগত সহযোগিতার জন্য। কেউ আসে চাকুরীর জন্য, আবার কেউ আসে ব্যক্তিগত সহযোগিতার জন্য। আপনারা আমার কাছে আসবেন, আপনার এলাকার উন্নয়নের জন্য।মতবিনিময় শেষে তিনি বলেন, আগামি ৩০ মে ২০১৯ বিশ্বকাপ খেলতে যাচ্ছি আপনার সবাই দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য ভাল কিছু উপহার দিতে পারি। ০২ জুন ওভাল ভেন্যুতে প্রথম বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা খেলা অনুষ্ঠিত হবে।মতবিনিময় সভায় জেলা পর্যায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here