আন্তর্জাতিক মাদকসম্রাট এল চাপোর যাবজ্জীবন কারাদন্ড

0
745

ডেস্ক রিপোর্ট: মেক্সিকোর মাদকসম্রাট হিসেবে পরিচিত জোয়েক এন ‘এল চাপো’ গুজমকে (৬২) বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। এ দণ্ডের ফলে তাকে ৩০ বছরেরও বেশি সময় কারাগারে কাটাতে হবে। একই সঙ্গে তাকে এক হাজার ২০০ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। খবর বিবিসির।

Advertisement

গত ফেব্রুয়ারি মাসে নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে জোয়েক গুজম মাদকপাচার, অর্থপাচারসহ ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ২০১৬ সালে ম্যাক্সিকান কারাগার থেকে সুড়ঙ্গপথে পালিয়েছিলেন গুজম। পরে তিনি আবার গ্রেফতার হন। ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।

এই মাদক ব্যবসায়ী ছিলেন সিনালোয়া কার্টেল নামে একটি সংগঠনের প্রধান। যে সংগঠনটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মাদকদ্রব্য সরবরাহকারী ছিল। বিচারপ্রক্রিয়া চলার সময় এক সাক্ষী বলেন, গুজম কার্টেলের শত্রুদের নির্যাতন করতেন। ব্রুকলিনের আদালত কক্ষে গুজম বলেছিলেন- যুক্তরাষ্ট্রে কারাবাসে ২৪ ঘণ্টা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here