মোঃ আহসানউল্লাহ হাসানঃ আন্তর্জাতিক চোরাকারবারী চক্রের সদস্য মো: মাসুম রেজা। কনসালটেন্সির আড়ালে অল্প সময়ে অবিশ্বাস্যভাবে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। কিনেছেন একাধিক প্লট, ফ্ল্যাট, গাড়ি ও জমি। অবৈধভাবে উপার্জিত অধিকাংশ অর্থই জমা রেখেছেন সিঙ্গাপুরের এইচএসবিসি ব্যাংকের একাউন্টে। একাউন্ট নং-০৪৭-৩৫১২৮৩-২৭০ এইচএসবিসি ব্যাংক, সিঙ্গাপুর। দুদক সহ আইনপ্রয়োগকারী সংস্থার কাছে এই অবৈধ অর্থের তথ্য গোপন করতেই তার এই কৌশল।
বেসরকারী প্রতিষ্ঠানের সামান্য বেতনভুক্ত কর্মচারী মাসুম রেজা তিনবছরে রাতারাতি বনে গেছেন কোটিপতি। সিঙ্গাপুর, ফিলিপাইন, আমেরিকা, ভারত যাওয়া আসা তার জন্য এখন মামুলি ব্যাপার। ওয়েস্টিন, ঢাকা রিজেন্সির মতো ফাইভ স্টার হোটেলে প্রতিনিয়ত লাঞ্চ-ডিনার করেন। আলাদিনের আশ্চর্য প্রদীপের পাওয়ার মতোই বিস্তার করছে তার অর্থ সম্পদের সামাজ্য।
তার গ্রামের বাড়ী খুলনার খালিশপুর থানাধীন লালহাসপাতাল মোড় এলাকার এন/সি-৩৫, তৈয়বা কলোনি হাউজিং এস্টেটে। তার বাবার নাম বজলুর রহমান ও মাতা নাম মাহমুদা বেগম। সে দুটি পাসপোর্ট ও দুটি বিলাশ বহুল গাড়ির মালিক, বিদেশ ভ্রমণ করেছে ৭০ থেকে ৮০ বার। বিস্তারিত আসছে……….।

