আদালতপাড়ায় অভিযান চালিয়ে চারজনকে আটক

0
646

নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে জাল স্ট্যাম্প, দলিল ও কম্পিউটার জব্দ এবং ভুয়া কাজীসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আদালতপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ইসলাইল হোসেন, সফিকুল ইসলাম, চঞ্চল, ভুয়া কাজী কবির হোসেন।

Advertisement

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে জাল দলিল, ভুয়া স্ট্যাম্প ও কাবিননামা তৈরি করতেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here