আদর্শ ও নীতি ঠিক না থাকলে নেতা দাবী করা উচিৎ নয় …..এমরাজ বিন মতিন বাপ্পী

0
2494

এম. পি. চৌধুরী ঃ
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ ৩ নং ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক এমরাজ বিন মতিন বাপ্পী বলেন আমি বঙ্গবন্ধুকে ভীষন ভাবে ভালবাসি তার লেখা সকল বই পড়েছি। তার আত্মজীবন হতে নানা মূল্যবান বিষয় জেনেছি যা হয়ত চোখে দেখার সুযোগ হয়নী, অনুভব করতে পারি, আমি ব্যাক্তিগত ভাবে আশা করি যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পূর্ব-পুরুষদের যত না জানা তথ্য আছে তা ভবিষ্যৎ নাগরিকদের জন্য বই আকারে প্রকাশ করবেন, পাশাপাশি ১৫ই আগষ্ট ১৯৭৫ সালে যে মর্মান্তিক ভাবে বঙ্গবন্ধু সহ সকলকে খুন করা হয়েছিল ঠিক একই ভাবে যেন সকল খুনীরা ধরা পরে এবং ফাসিঁর দড়িতে ঝোলে। আমি ৩ নং ওয়ার্ডের শ্রদ্ধেয় আওয়ামীলীগের সভাপতি হাজী শাহ্ আলম ভাইকে সংগ্রামী ছালাম সহ লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি, তাকে প্রচন্ড ভালবাসি এবং অনুকরন করি, আমি ভালবাসি নীতি-আদর্শকে যা শাহ-আলম ভাইয়ের কাছে পেয়েছি, আমি অত্যান্ত ভাগ্যবান যে জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি করতে পেরে এবং হাজী শাহ-আলম ভাইকে একজন যোগ্য নেতা ও পথ প্রদর্শক হিসেবে পেয়ে, ৩ নং ওয়ার্ডের কোন যোগ্য নেতা থাকলে একমাত্র আমি মনে করি হাজী শাহ-আলম, আমি চাই তার মতো করে নিজেকে গড়ে তুলে শুধু ৩ নং ওয়ার্ড নয় খিলগাঁও থানার সকল শ্রেণী পেশার লোকজনদের সুখে দু:খে তাদের পাশে থেকে সেবা দিতে, ঠিক হাজী শাহ আলম যা করেন। আমি তাদের নিকট এবং সমগ্র খিলগাঁও বাসী বিশেষ করে ৩ নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশাজীবি জনগনকে বলতে চাই-শেখ হাসিনার হাত কে শক্তিশালী করুন এবং হাজী শাহ্ আলম ভাইকে আগামীতে কমিশনার রুপে সেবা করার জন্য নির্বাচিত করে প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ ও ৩ নং ওয়ার্ডের সুন্দর সমাজ উপহার দেবার জন্য সহোযোগীতার হাত বাড়িয়ে দেন। ইদুল ফিতরের ও আগামী ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা জানিয়ে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, পরিচালক ও সাংবাদিক ভাই বোনদের ছালাম জানাচ্ছি। জয় বাংলা- জয় বঙ্গবন্ধু

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here