আঠারখাদা গ্রামে বজ্রপাতে চারজন নিহত

0
634

মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামে বজ্রপাতে চারজন নিহত হয়েছে। মাগুরা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আঠার খাদা মাঠে ছামিন মোল্ল্যা (৩৫), রহমত মোল্ল্যা (৫৫), আকরাম মোল্ল্যা (৪০) ও মন্নু (২৫) বৃষ্টির ভিতর পাট ক্ষেতে কাজ করছিলেন।

Advertisement

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তারা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি আঠার খাদা মাঠের পাশ্ববর্তী আলীধানী গ্রামে। বজ্রপাতে একই গ্রামে চারজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here