আট কোটি ৫০ লাখ টাকার ইয়াবার চালানসহ তিনজন গ্রেফতার

0
685

প্রায় পৌনে দুই লাখ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে একজন কথিত মডেল কন্যা সুমাইয়া। র‌্যাব বলছে মিউজিক ভিডিও শুটিংয়ের আড়ালে এই চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিলো।

Advertisement

প্রাইভেটকারযোগে একটি চালান নিয়ে ঢাকায় যাওয়ার পথে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। টিয়ার শান্তির হাট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালান র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের দক্ষিণ ছায়াবিথীর সাদিকুর রহমানের পুত্র মোঃ শরিফ হোসাইন (৩২), জয়দেবপুরের শ্রী অতিন্দ্র দাসের পুত্র শ্রী অর্পন দাস (৩০) ও একই এলাকার শেখ শিপনের স্ত্রী সুমাইয়া আক্তার (১৯)। র‌্যাব জানায় সুমাইয়া আক্তার একজন র‌্যাম্প মডেল ও শ্রী অর্পন দাস একজন অংকন শিল্পী। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য আট কোটি ৫০ লাখ টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here