আটক ২ একহাজার পিস ইয়াবাসহ

0
476

পাবনা সদর উপজেলাধীন গয়েশপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত হলো- সাদ্দাম হোসেন (২৬) গয়েশপুর নিকারীপাড়ার ইয়াকুব আলীর পুত্র এবং শরিফুল ইসলাম (২০) একই এলাকার আব্দুল আলীমের পুত্র।

Advertisement

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে সদর থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন, ওসি (অপারেশন) হাফিজ উদ্দিন ও এসআই জহুরুল এবং পুলিশ সঙ্গীয় ফোর্স শনিবার ভোর ৬ টার দিকে গয়েশপুর নিকারী পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাদ্দামের ঘরে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কওে এবং সাদ্দাম ও শরিফুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় পাবনা সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here