আটকে রেখে তরুণীকে ধর্ষণ

0
574

পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে রাঙামাটির এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।

Advertisement

মঙ্গলবার (০৯ জুলাই) ভোরে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই ব্যক্তি হলেন- শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া  বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আসামিরা ওই তরুণীকে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ওই তরুণী ফাঁদে পড়েছে বুঝতে পারলে যে বাড়িতে তাকে রেখে ধর্ষণ করা হয়, সেই বাড়ির মালিককে জানালে তারা পুলিশকে জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here