আজ ২৬ ই মার্চ

0
1290

জাকিয়া সুলতানা ঃ আজ ঐতিহাসিক ২৬ই মার্চ, এই দিনেই সৃষ্টি হয় ইতিহাস। বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর। এই দিনেই বলেছিলেন এমন কিছু কথা, বঙ্গ মায়ের গর্বিত সন্তান সেই সে মহান নেতা। কথা তো নয় যেন আগুনের গোলা, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লাখো বাঙালি পোলা । অস্ত্র নিলো হাতে ওরা জালিমের বিরুদ্ধে, স্বাধীন করলো দেশটা আমার শির করে উর্ধে। সেই দেশে আবার জালিম বাঁধল বাসা গেড়ে, সত্যকথা বললেই হায়নার মত মারতে আসে তেড়ে।

Advertisement

সোনার বাংলা খুন গুম আর জেল জুলুমে ঠাসা, অত্যাচারী শকুনের দল দেখ বাঁধে সুখের বাসা। সে নেতা মোরা আজ দেখিনা বাংলার বুকে, সৃষ্টি হবে আরো একটি ২৬ ই মার্চ শুনবো সেই ভাষণ মুখে। মাগো আমি যুদ্ধে যাবো স্বাধীনতা রক্ষা করতে, হটিয়ে জালিম ফিরবো ঘরে-ভয় করিনা মরতে। নয়তো ফিরবো লাশের বেসে ঝরিয়ে তাজা রক্ত, একাত্তরে বাপ দাদা যুদ্ধ করেছে আমি ও তাদের ভক্ত । সাজিয়ে দে মা আজ আমাকে বাপ দাদার রণাঙ্গনের সাজ, অন্যায় অবিচার দেখে চুপ থাকা নয়তো বীর সন্তানদের কাজ । কি লাভ বলো রেখে এ জীবন যদি দেশের কাজে না আসে? দোয়া করো আমার জন্যে মা যেনো ফিরি বীরের বেসে। কেঁদো না মা আমার জন্য যদি শহিদ হয়ে যাই, দোয়া করো আল্লাহর কাছে যেন জান্নাতে দেখা পাই। ২৬মার্চ ২০১৮ ইং

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here