আজ দৈনিক দেশ রূপান্তর’র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজন

0
558

সৈয়দ মোঃ রাসেল কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনে কলাপাড়ায় পালিত হয়েছে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। কেককাটা, আলোচনা সভা, রেলী ও পর্যটকদের মধ্যে মাস্ক বিতরননের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ কর্মসূচী। রবিবার বেলা এগারটায় পর্যটন নগরী কুয়াকাটার প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন।

Advertisement

বক্তব্য রাখেন ট্যুরস অপারেটর এশোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মিলন সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল কবির মুরাদ প্রমুখ।

দৈনিক দেশ রূপান্তরের অগ্রযাত্রার শুভকামনা জ্ঞাপন করে বক্তরা বলেন, দ্রুততম সময়ে দৈনিক দেশ রূপান্তর সকল শ্রেনীর পাঠকের কাছে আস্থার জায়গাসহ জনপ্রিয়তা অর্জন করেছে। সত্যিকার অর্থে সংবাদ প্রকাশে দ্বায়িত্বশীলদের ভূমিকা পালন করেছে।অনুষ্ঠানে কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here