আজমিরীগঞ্জ শীতবস্ত্র নিয়ে ছিন্নমূলদের পাশে ইউএনও

0
574

Advertisement

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ ২৩ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ সন্ধ্যা ৭.০০ মি আজমিরীগঞ্জ পৌরসভা শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল ঘরে ঘরে পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী।শীতার্ত অসহায় লোকজন কম্বল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণভরে দোয়া করেন।


শীতের রাতে কম্বল পেয়ে ছিন্নমূল লোকেরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইউএনও স্যার আমাদের দুঃখ বুঝেন। এ কারণে তিনি আমাদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিয়েছেন। আমরা তার এ ঋণ পরিশোধ করতে পারবো না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মতিউর রহমান খান বলেন, প্রচণ্ড শীত পড়েছে। কয়েকদিন পূর্বে চোখে পড়ে ছিন্নমূল লোকরা শীতে একটি ছেঁড়া চাদর দিয়ে কষ্ট করে ঘুমিয়ে আছে। উদ্যোগ নিয়ে আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল ঘরে ঘরে পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মতিউর রহমান খান।

তাদের গায়ে কম্বল পরিয়ে দিয়ে মনে তৃপ্তি পেলাম। এভাবে এ কম্বল আজমিরীগঞ্জ ছিন্নমূল লোকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার এ চেষ্টা অব্যাহত থাকবে। ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় বেশ প্রশংসা কুড়িয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here