আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীগঞ্জ পৌরসভার মেয়র কে অব্যহতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রনালয় ও বর্তমান দায়িত্ব পালন করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমিরীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে প্রায় ১৬ বছর ধরে প্রশাসক এর দায়িত্ব পালন করছে বিএনপির নেতা গোলাম ফারুক। বিভিন্ন আইনি জটিলতায় একবারও হয়নি আজমিরীগঞ্জ পৌরসভার নির্বাচন। আজমিরীগঞ্জ পৌরসভার মেয়র গোলাম ফারুক কে অব্যহতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। তারই অব্যাহতির পাশাপাশি পৌর প্রশাসক দায়িত্ব দেওয়া হয়েছে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কে পৌরসভার সকল প্রকার কর্মকাণ্ডের তদারকি করার দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রনালয় আদেশের প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও এখন পৌর প্রশাসক গোলাম ফারুক তার পদ হস্তান্তর করেনি।
তথ্য সূত্রে জানা যায়,, গত ২১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ সচিব ফারজানা মান্না সাক্ষরিত এক পত্রে জানানো হয় গোলাম ফারুক আজমিরীগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ।
একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে দায়িত্ব পাল ও তদারকি করার নির্দেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান জানান, চিঠি ইস্যু হয়েছে ২৪ ডিসেম্বর, কিন্তু আমরা পেয়েছি ৪ জানুয়ারি। চিঠি পাওয়ার পর পৌর প্রশাসক গোলাম ফারুক কে পদ হস্তান্তরের জন্য মৌখিকভাবে বলা হয়েছে।
যদি হস্তান্তর না করে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে কথা বলপ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আজ সোমবার ১১ ঘঠিকায় এরই ধারাবাহিকতায় উর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে পৌর প্রশাসক এর চেয়ারে বসেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান বলেন উপজেলা প্রশাসন এর নির্দেশে পৌরসভার সকল কার্যক্রম চলবে।উন্নত ও সমৃদ্ধিশালী পৌরসভা তৈরী করব পৌরসভার সকল জনসাধারণ কে নিয়ে।

