আজমিরীগঞ্জে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কোভিড -১৯ নমুনা সংগ্রহকারী মোঃ লিটন মিয়া কে পিপিই প্রদান

0
524

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে  গত ০৫ এপ্রিল ২০২০ ইং থেকে করোনা ভাইরাসের নমুনা একাই সংগ্রহ করে আসতেছেন মোঃ লিটন মিয়া । বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে নিঃস্বার্থভাবে জীবনে ঝুঁকি নিয়ে নমুনা নিয়ে আসতেছেন। উনার কাজের প্রতি সন্তোষজনক  প্রকাশ করে   আজমিরীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন এর উপস্থিতিতে অত্র উপজেলার সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এর উদ্যোগে 

Advertisement

করোনা ভাইরাস নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট (এসআইটি) মোঃ লিটন মিয়া কাছে কাজের জন্য পিপিই তুলে দেন । উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন বলেন, লিটন মিয়ার এমন সাহসী কাজের জন্য তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই নাজমুল হাসানকে ও। 

নমুনা সংগ্রহকারী মোঃ লিটন মিয়া বলেন, উপহার ছোট হোক আর বড় সমাজসেবা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই  এ সময় আমাদের পাশে দাঁড়ানো জন্য । তিনি আমাকে ভাল মানের পিপিই, হেন্ডস্যানিটাইজার, টিস্যু বক্স, গ্লাভস প্রদান করেন ।

সবাইকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার,  নার্স, স্বাস্থ্যকর্মী গণকে সার্বিক বিষয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here