আজমিরীগঞ্জে ইউএনও বানিয়াচংয়ের সাবেক এসিল্যান্ড

0
649

মতিউর রহমান খান: আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পেলেন ৩৩ তম বিসিএস ক্যাডারেরর মতিউর রহমান খান।সম্প্রতি সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান (এনডিসি) স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদায়ন করা হয়। সিলেটের সন্তান মতিউর রহমান খান এর আগে বানিয়াচংয়ের সহকারি কমিশনার ( ভুমি) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এরপর হবিগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কিছু দিন দায়িত্ব পালন করেন তিনি।

Advertisement

২০১৪ সালে তিনি প্রথমবারের মতো ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে গৌরব অর্জন করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৪-০৫ সেশনের ছাত্র ছিলেন মতিউর রহমান খান ।

ওই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের ছাত্র ছিলেন তিনি। সৎ কর্মকর্তা মতিউর রহমান খান আজমিরীগঞ্জের ইউএনও হিসেবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চেয়েছেন।

তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের ভাতিজা। তিনি ছাত্র জীবনে সমাজ কল্যাণমূলক কাজসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কাজে নিয়োজিত ছিলেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here