আজমিরীগঞ্জে অসহায় হতদরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের আর্থিক সহায়তা প্রদান

0
515

আজমিরীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ পৌরসভাধীন  ৪টি ওয়ার্ডের ৮০ জন অসহায় হতদরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জানা যায়,করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে আজমিরীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।  এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, আজমিরীগঞ্জ পৌরসভা জনাব মোঃ মতিউর রহমান খান, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সীমা রানী সরকার,  পি আইও জনাব মোহাম্মদ আলী,  সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরগণ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Advertisement

এ সময় ৪ টি ওয়ার্ডের ৮০ জন দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here