আজমিরিগঞ্জে সাংবাদিক মতিউর রহমানকে প্রাননাশের হুমকি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 59035

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (59035, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের আজমিরিগঞ্জে ভুমিদস্যুতার সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মতিউর রহমানকে প্রাননাশের হুমকি দিয়েছে ভুমিদস্যু প্রদীপ কুমার রায়। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরী করেন সাংবাদিক মতিউর রহমান। ডায়েরী নং-৭৩৭, তারিখ-১৯ মার্চ-২০২১।

Advertisement


জানা গেছে, আজমিরিগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ কুমার রায়। তিনি ওয়ার্ড কাউন্সিলর হওয়ার সুবাদে এলাকায় নানামুখী অপকর্মের সাথে জড়িত। সম্প্রতি সে সরকারী খাস জায়গার মাটি কেটে অন্যত্র বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। বিষয়টি আজমিরিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান অবগত গত ১৬ মার্চ-২০২১ তারিখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রদীপ কুমার রায়কে ৫০ হাজার জরিমানা করেন। এঘটনায় স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি অপরাধ বিচিত্রার আজমিরিগঞ্জ উপজেলা প্রতিনিধি মতিউর রহমানও সংবাদ প্রকাশ করেন।

যদিও অপরাধ বিচিত্রায় ইতিপূর্বে এই কাউন্সিলর প্রদীপের বহুমুখী অপকর্ম নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করা হয়ে ছিলো। কিন্তু এসব সংবাদ প্রকাশের জের ধরে গত ১৯ মার্চ-২০২১ তারিখ সকালে প্রদীপ কুমার রায় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পৌরসভাধীন মধু রায়ে বাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর মতিউরকে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করতে উদ্যত হয় এবং আরো কোন সংবাদ প্রকাশ করলে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী জড়ো হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। অতপর সাংবাদিক মতিউর রহমান আজমিরিগঞ্জ থানায় হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেন। বিস্তারিত আসছে….।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here