আগুনে ১৬টি দোকান পুড়ে ছাই

0
972

খাগড়াছড়ি শহরের মাছ বাজার এলাকায় আগুনে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে শহরের মাছ বাজার এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।

Advertisement

খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here