‘আগুনের ভূমি’ হয়ে উঠেছে আজারবাইজান

0
721

আজারবাইজানে চার হাজার বছর ধরে জ্বলছে আগুন! ঝড় তুফানেও তা নিভছে না।  দেশটির অনেক স্থানেই আগুন জ্বলতে দেখা যায়। প্রাকৃতিক গ্যাস ও তেলসমৃদ্ধ একটি দেশ হলো আজারবাইজান। যে কারণে দেশটির অনেক স্থানেই আগুন জ্বলতে দেখা যায়। তবে এর মধ্যে ব্যতিক্রম হলো অ্যাবশেরন উপদ্বীপে জ্বলতে থাকা আগুন। এটি দীর্ঘ চার হাজার বছর ধরে জ্বলছে।

Advertisement

সিএনএনের এক খবরে বলা হয়েছে, এই আগুন ১০ মিটার জায়গাজুড়ে অবিরাম জ্বলছে। চার হাজার বছর ধরে জ্বলছে একাধারে। কখনও এই আগুন নেভে না। এমনকি ঝুম বৃষ্টি, বরফ বা ঝড়োবাতাস অনেক সময় বয়ে গেলেও নেভে না এই আগুন।

এটি হলো আজারবাইজানের শিখা অনির্বাণ। এই বিষয়ে বলেছেন স্থানীয় নারী অ্যালিয়েভা রাহিলা। অ্যাবশেরন উপদ্বীপে পর্যটক গাইডের কাজ করেন এই নারী আলিয়েভা রাহিলা।

আলিয়েভা রাহিলা জানান, সারাদিন আগুন জ্বলার কারণে আশপাশের এলাকা স্বাভাবিকের চেয়ে বেশ উত্তপ্ত থাকে সব সময়।

এই স্থান ছাড়াও দেশটির অনেক স্থানেই এভাবে আগুন জ্বলছে। আর ঠিক এভাবেই ‘আগুনের ভূমি’ হয়ে উঠেছে আজারবাইজান।

জানা যায়, এই জ্বলন্ত আগুনের অভিজ্ঞতা লাভের জন্য হাজার বছর ধরে বহু দু:সাহসিক পর্যটকরা ভ্রমণের জন্য বেছে নিচ্ছেন আজারবাইজানকে। ভেনিস দেশীয় এক পর্যটক ১৭ শতকে বেড়াতে গিয়ে লিখেছিলেন আজারবাইজানের জ্বলন্ত আগুন সম্পর্কে। তাই পর্যটকদের কাছে যেনো আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জ্বলন্ত আগুন। প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমন ঘটে এই স্থানটিতে। তারা বিরতিহীনভাবে জ্বলা আগুন দেখেন এবং ছবি তোলেন। যেনো জীবনের এক জ্বলন্ত স্মৃতি করে রাখেন তারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here