আগামী ১ সেপ্টেম্বর হতে ট্রেনের ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

0
572

ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং দন্ডনীয় অপরাধ। ছাদে ভ্রমণের কারণে যে কোন মুহূর্তে দুর্ঘটনা সংঘটিত হয়ে ভ্রমণকারীর মৃত্যু হতে পারে। ছাদে ভ্রমণের কারণে ট্রেন বিলম্বিত হয়ে স্বাচ্ছন্দ্য বিঘিœত হয় এবং সরকারি মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্থ হয়। ছাদে ভ্রমণকারী এবং ভ্রমণে উৎসাহ ও সহযোগিতা প্রদানকারী সমান অপরাধী। আগামী ১ সেপ্টেম্বর, ২০১৯ ইং তারিখ হতে ছাদে ভ্রমণকারীদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে। এমতাবস্থায় যাত্রীসাধারণকে ছাদে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হ’ল।

Advertisement

১৮৯০ সনের রেলওয়ে আইনের ১২৯ নং ধারা অনুযায়ী “যদি কোন ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করে কোন যাত্রীর জীবন বিপন্ন করে, তবে তার এক বছর পর্যন্ত কারাদন্ড অথবা জরিমানা কিংবা উভয় প্রকার দন্ডে দন্ডিত হতে পারে”।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here