আগামী নির্বাচনে সরকারকে দাঁতাভাঙা জবাব দেবে জনগণ -মির্জা ফখরুল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 4463

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (4463, 'post_views_count', '0')

0
বুধবার ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিরপেক্ষ নির্বাচন হলে সরকারের বিরুদ্ধে দাঁতাভাঙা জবাব দেবে জনগণ, তারা ৩০ টির বেশি আসন পাবে না।
ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্থানীয় এই প্রার্থনা সভা হয়। তারা জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।
মির্জা ফখরুল বলেন, ব্যাপারটা হচ্ছে যে, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই এবংগণবিচ্ছিন্ন হয়ে গেছে পুরোপুরিভাবে। তারা খুব ভালো করে জানেন, যদি সহায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন দেয়, কোনো দিনই তারা ৩০টার বেশি আসন পাবে না। প্রকৃতপক্ষে এখন যে তারা(সরকার) দেশের অবস্থা তৈরি করে ফেলেছেন তাতে দেশের মানুষ অপেক্ষা করছে একটা নিরপেক্ষ নির্বাচনে জন্য। সেখানেই তাদের সেই কথাগুলোর দাঁতভাঙা জবাব দিয়ে দেবে জনগণ।
আগামী নির্বাচন আওয়ামী লীগের হ্যাটিক বিজয় ও বিএনপির হ্যাটিক পরাজয় হবে ওবায়দুল কাদের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তারা বাধ্য হয়ে এসব কথা বলতে হচ্ছে। যেটাকে আমরা বলি যে, পলিটিক্যাল রেটুরিক্স কথা আর কি। সেই সমস্ত রেটুরিক্স  নিয়ে তো রাজনীতি হবে না, জনগণকেও বোকা বানানো যাবে না। এবার নির্বাচন দিতে হবে, সকলের অংশগ্রহনে মাধ্যমে নির্বাচন দিতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলেই দেখা যাবে, তারা কোথায় গিয়ে অবস্থান করছেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। তিনি বিশ্বাস করতেন, প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবেন, ধর্মহীনতা তিনি বিশ্বাস করতেন না। বিএনপি জিয়ার সেই দর্শনে পরিচালিত হচ্ছে। আমরা কোনো সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না। এর মূল উৎপাটনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশে বর্তমান কোনো সম্প্রদায়ের মানুষ ও তার সম্পত্তি নিরাপদ নয় উল্লেখ করে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে সকলকে একতাবদ্ধ হওয়ার আহবানও জানান তিনি।
হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে ও অমলেন্দু দাশ অপুর পরিচালনা এই প্রার্থনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জন গোমেজ, নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু প্রমুখ।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here